এসএসসি পরীক্ষার মডেল টেষ্ট-১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১। আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি কোথায়?
ক. ইংল্যান্ডে খ. ভারতে
গ. ইতালিতে ঘ. যুক্তরাষ্ট্রে
২। দুই তরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কোনটি?
ক. ১২৫৪ সালে খ. ১৩৯৪ সালে
গ. ১৪৯৪ সালে ঘ. ১৪৪৯ সালে
৩। প্রাচীনকালে হিসাব সংরক্ষণ করা হতো—
ক. খাতায় লিখে
খ. ডেবিট-ক্রেডিট পদ্ধতিতে
গ. গুহায় দাগ ও আঁচড় কেটে
ঘ. বিনিময়ের মাধ্যম
৪। হিসাব সচেতনতা মানুষকে উদ্বুদ্ধ করে—
i. সততা অবলম্বনে
ii. রক্ষণশীলতা অর্জনে
iii. নিয়মানুবর্তিতা অর্জনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৫। প্রতিষ্ঠানের আয়কর নির্ধারণের জন্য কোনটি প্রয়োজন?
ক. আয়-ব্যয় নির্ণয় খ. হিসাবরক্ষণ
গ. মুনাফা নির্ণয়
ঘ. আর্থিক অবস্থা বিশ্লেষণ
৬। হিসাববিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কোনটি?
ক. আর্থিক অবস্থা নিরূপণ
খ. অর্থ পরিবেশন
গ. লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ
ঘ. অর্থ আত্মসাৎ প্রতিরোধ
৭। কে চালান তৈরি করেন?
ক. বিক্রেতা খ. ক্রেতা
গ. ব্যবস্থাপক ঘ. মালিক
ঘ. মালিক
৮। ডেবিট নোটের সাহায্যে লেখা হয় কোনটি?
ক. বিক্রয়ফেরত বই
খ. ক্রয়ফেরত বই
গ. ক্রয় বই ঘ. বিক্রয় বই
৯। অবচয় একটি কারবারি লেনদেন, কেননা—
i. এতে ব্যবসায়ের আর্থিক পরিবর্তন হয়েছে।
ii. এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য
iii. এতে দুটি পক্ষ জড়িত হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ে ১০ থেকে ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মি. রাশেদ তাঁর ব্যবসায়ের জন্য ২৫,০০০ টাকা দিয়ে একটি মেশিন কেনেন। এক বছর ব্যবহার করায় মেশিনটির মূল্য ১০% হ্রাস পায়।
১০। মেশিন ক্রয়ের ফলে হিসাব সমীকরণের কোন উপাদানের পরিবর্তন হয়েছে।
ক. P খ. L গ. C ঘ. A
১১। মেশিনটির মূল্য ১০% হ্রাস পাওয়ার কারণে কোন হিসাব ডেবিট হবে?
ক. মেশিন হিসাব
খ. যন্ত্রপাতি হিসাব
গ. অবচয় হিসাব ঘ. ক্ষতি হিসাব
১২। দুই তরফা দাখিলার সুবিধা গ্রহণকারী হিসাবটিকে বলা হয়—
ক. ক্রেডিট খ. ডেবিট
গ. নিট লাভ ঘ. নিট অর্জন
১৩। হিসাবচক্রের তৃতীয় ধাপ কোনটি?
ক. রেওয়ামিল খ. জাবেদা
গ. খতিয়ান ঘ. উদ্বৃত্তপত্র
১৪। সব হিসাবকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. ছয় ভাগে
১৫। অনাদায়ী পাওনা কোন-জাতীয় হিসাব?
ক. সম্পদ হিসাব খ. আয় হিসাব
গ. ব্যয় হিসাব ঘ. দায় হিসাব
১৬। কোনটি স্বত্বাধিকারের হ্রাস ঘটায়?
ক. আয় খ. ব্যয়
গ. আয় বা লাভ ঘ. ব্যয় বা ক্ষতি
১৭। প্রাপ্য আয় হিসাব একটি—
ক. আয় হিসাব খ. দায় হিসাব
গ. সম্পদ হিসাব ঘ. ব্যয় হিসাব
# নিচের উদ্দীপকটি পড়ে ১৮ থেকে ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব আকরাম ১ জানুয়ারি ২০১৩ নগদ ১,০০,০০০ টাকা এবং ২০,০০০ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেন।
১৮। উদ্দীপকে মূলধনের পরিমাণ কত?
ক. ১,০০,০০০ টাকা
খ. ১,২০,০০০ টাকা
গ. ৮০,০০০ টাকা ঘ. ২০,০০০
১৯। উপযুক্ত লেনদেন দ্বারা হিসাব সমীকরণের ওপর কী প্রভাব পড়বে?
ক. A ও P হ্রাস খ. A ও P বৃদ্ধি
গ. A ও L বৃদ্ধি ঘ. A ও L হ্রাস
২০। কোন ক্ষেত্রে ডেবিট হবে?
ক. সম্পদ হ্রাস খ. আয় বৃদ্ধি
গ. ব্যয় হ্রাস ঘ. দায় হ্রাস
২১। জাবেদা লেখার নিয়ম কয়টি?
ক. চারটি খ. ছয়টি
গ. সাতটি ঘ. আটটি
২২। বাকিতে সম্পত্তি ক্রয় কোন বইতে লেখা হয়?
ক. ক্রয় বইতে
খ. প্রকৃত জাবেদায়
গ. বিক্রয় বইতে
ঘ. সম্পত্তি হিসাব বইতে
২৩। পাওনাদারের বিলে স্বীকৃতি দিলে লেখা হয়—
ক. ক্রয় বইতে খ. প্রাপ্য বিলে
গ. প্রদেয় বিল ঘ. বিক্রয় বইতে
২৪। হিসাব সংরক্ষণের জন্য জাবেদা বইকে কয় শ্রেণীতে ভাগ করা যায়?
ক. পাঁচ শ্রেণী খ. ছয় শ্রেণী
গ. সাত শ্রেণী ঘ. আট শ্রেণী
২৫। খতিয়ান হিসাবের দুদিক সমান করাকে কী বলে?
ক. হিসাব বন্ধ করা
খ. সমতাকরণ গ. ভারসাম্য রক্ষা
ঘ. সমীকরণ
২৬। খতিয়ানের আধুনিক ছকে মোট ঘরের সংখ্যা—
ক. পাঁচটি খ. ছয়টি
গ. সাতটি ঘ. আটটি
২৭। নগদান বই কোনটি প্রকাশ করতে পারে না?
ক. ডেবিট ব্যালেন্স
খ. ক্রেডিট ব্যালেন্স
গ. সমাপ্তি ব্যালেন্স
ঘ. প্রারম্ভিক ব্যালেন্স
২৮। প্রকৃতি অনুযায়ী লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
২৯। কোনটি হিসাবব্যবস্থার অঙ্গ নয়?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. রেওয়ামিল ঘ. চূড়ান্ত হিসাব
৩০। আয়ের জন্য ব্যবহূত ভাউচারকে কী বলে?
ক. ক্রেডিট ভাউচার
খ. ডেবিট ভাউচার
গ. নগদ ভাউচার
ঘ. কোনোটিই নয়
৩১। খতিয়ানের আধুনিক ছককে বলা হয়—
i. বিবরণী ছক ii. চলমান জের ছক
iii. চারঘরা খতিয়ান ছক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২। অনিশ্চিত হিসাব কী নির্দেশ করে?
ক. ডেবিট খ. ক্রেডিট
গ. যোগফল
ঘ. ডেবিট ও ক্রেডিটের পার্থক্য
# নিচের উদ্দীপকটি পড়ে ৩৩-৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দেনাদার ২০,০০০ টাকা নতুন কুঋণ ৩,০০০ টাকা, সঞ্চিতি ৫% বাট্টা সঞ্চিতি ২%
৩৩। কুঋণ সঞ্চিতি কত?
ক. ৭৫০ খ. ৮৫০
গ. ৯৫০ ঘ. ১০০০
৩৪। বাট্টা সঞ্চিতি কত?
ক. ৪০৫ খ. ৫৪০
গ. ৩২৩ ঘ. ২৩৩
৩৫। বেতন বকেয়ায় ৫,০০০ টাকা কোন বইতে লিপিবদ্ধ করা হয়?
ক. নগদান খ. বেতন বই
গ. বকেয়া বই ঘ. প্রকৃত জাবেদা
৩৬। আনুমানিক আয় হতে প্রকৃত আয় বেশি হলে কী হয়?
ক. ঘাটতি বাজেট খ. ব্যালেন্স
গ. উদ্বৃত্ত বাজেট ঘ. প্রকৃত বাজেট
৩৭। পাওনা বাট্টা সঞ্চিতি কী হিসাব?
ক. সঞ্চিতি হিসাব খ. দায় হিসাব
গ. নামিক হিসাব
ঘ. সম্পত্তিবাচক হিসাব
৩৮। উদ্বৃত্তপত্রের সম্পদ ও দায় সাজানোর পঙিক্ত কয়টি?
ক. দুইটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৩৯। সি/ডি কথাটির অর্থ কী?
ক. সম্মুখে নতি খ. নিচে নীত
গ. ওপরে নীতি
ঘ. পেছন থেকে আনতি
৪০। নগদান বই কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার।
# উত্তর ছাপা হবে আগামীকাল

শিক্ষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা