পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
১. রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
২। বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান?
ক. মিশ্র অর্থব্যবস্থা
খ. ইসলামি অর্থব্যবস্থা
গ. ধনতন্ত্র ঘ. সমাজতন্ত্র
৩। জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায়?
ক. বরিশাল খ. রাঙামাটি
গ. নরসিংদী ঘ. ঝিনাইদহ
৪। সমাজ গঠনের পেছনে সাধারণত কয়টি উদ্দেশ্য থাকে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৫। সতীদাহ প্রথা রহিত হয় কত সালে?
ক. ১৬১০ সালে খ. ১৭৫৭ সালে
গ. ১৮২৯ সালে ঘ. ১৮৪১ সালে
৬। হিন্দু বিধবা বিবাহ কত সালে পাস হয়?
ক. ১৮৫৩ সালে খ. ১৮৫৬ সালে
গ. ১৮৪১ সালে ঘ. ১৮২৯ সালে
৭। ফকির আন্দোলন স্থিমিত হয়ে পড়ার কারণ কী?
ক. ফকিরদের আন্তরিকতার অভাব খ. মুসলমানদের মধ্যে ধর্মীয় অনুশাসনের অভাব
গ. অন্তর্দ্বন্দ্ব, কোন্দল ও সাংগঠনিক দুর্বলতা
ঘ. ফকিরদের বিশ্বাসঘাতকতা
৮। নারীদের কীভাবে উন্নয়নমুখী করা যায়?
i. নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে ii. তাদের কর্মসংস্থান বৃদ্ধি করে
iii. সামাজিক নৈতিকতা বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. iii
গ. ii ও iii ঘ. i ও ii
৯। কখন নীল বিদ্রোহের অবসান হয়?
ক. ১৮৫৬ সালে খ. ১৮৫৮ সালে
গ. ১৮৫৯ সালে ঘ. ১৮৬০ সালে
১০। চাহিদার শর্ত কতটি?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
১১। ভূপৃষ্ঠের নিকটতম বায়ুমণ্ডলের স্তর কোনটি?
ক. ট্রপোমণ্ডল খ. স্ট্রাটোমণ্ডল
গ. তাপমণ্ডল ঘ. মেসোমণ্ডল
১২। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিশু কী কী শিক্ষা গ্রহণ করে?
i. সাংস্কৃতিক জ্ঞান
ii. সামাজিক কর্তব্যপরায়ণ
iii. সামাজিক চেতনাবোধ
নিচের কোনটি সঠিক?
ক. i, ii ও iii খ. iii
গ. ii ও iii ঘ. i ও iii
১৩। আমাদের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি ছিল—
ক. উনসত্তরের গণ-অভ্যুত্থান
খ. ভাষা আন্দোলন
গ. ছয় দফা আন্দোলন
ঘ. সামরিক শাসনবিরোধী আন্দোলন
১৪। আইনের শাসন কী?
ক. নিরক্ষরতা দূর করা
খ. অর্থনৈতিক উন্নয়ন সাধিত করা
গ.বৈদেশিক আক্রমণ প্রতিহত করা
ঘ. জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ করা
১৫। লিগ অব নেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪০ সালে খ. ১৯৩০ সালে
গ. ১৯২০ সালে ঘ. ১৯১০ সালে
১৬। তিতুমীর কোথায় সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন?
ক. বারাসাতে খ. শরীয়তপুরে
গ. নদীয়ায় ঘ. চব্বিশ পরগণায়
১৭। অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন?
ক. শওকত ওসমান
খ. মহাত্মা গান্ধী
গ. মাওলানা মুহাম্মদ আলী
ঘ. চিত্তরঞ্জন
১৮। ‘সার্বভৌম শাসকের আদেশই আইন’ কে বলেছেন?
ক. অ্যারিস্টটল খ. উইলসন
গ. অস্টিন ঘ. হল্যান্ড
১৯। কার মতে একেশ্বরবাদই ধর্মের মূলকথা?
ক. সৈয়দ আমীর আলী
খ. নওয়ার আব্দুল লতিফ
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. রাজা রামমোহন রায়
২০। নিচের কোনটি বঙ্গভঙ্গের প্রধান কারণ?
ক. রাজনৈতিক খ. প্রশাসনিক
গ. অর্থনৈতিক ঘ. ধর্মীয়
২১। কত সালে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৯৩ সালে খ. ১৯৯২ সালে
গ. ১৯৯০ সালে ঘ. ১৯১৯ সালে
২২। রাজা রামমোহন রায় ছিলেন একজন—
ক. মৌলবাদী খ. সাম্যবাদী
গ. পুঁজিবাদী ঘ. প্রগতিবাদী
২৩। বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র নিচের কোনটি?
ক. বিভাগীয় প্রশাসন
খ. জেলা প্রশাসন
গ. উপজেলা প্রশাসন
ঘ. সচিবালয়
২৪। প্রবাল কী উপায়ে গঠিত হয়?
ক. রাসায়নিক উপায়ে
খ. যান্ত্রিক উপায়ে
গ. জৈবিক রাসায়নিক উপায়ে
ঘ. জৈবিক উপায়ে
২৫। সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস?
ক. ১৭° সেলসিয়াস
খ. ২৭° সেলসিয়াস
গ. ৩৭° সেলসিয়াস
ঘ. ৪৭° সেলসিয়াস
২৬। বংশ গণনার ক্ষেত্রে পরিবারকে কয়ভাগে ভাগ করা হয়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২৭। রাষ্ট্রপতির অভিশংসন করেন কে?
ক. জনগণ খ. জাতীয় সংসদ
গ. স্পিকার ঘ. প্রধানমন্ত্রী
২৮। বাংলাদেশের জাতীয় সংসদে বর্তমানে সদস্যসংখ্যা কত?
ক. ৩৪৫ জন খ. ৩৪০ জন
গ. ৩৩০ জন ঘ. ৩০০ জন
২৯। স্পারসো কী?
ক. একটি জনসংখ্যা গবেষণা সংস্থা
খ. একটি এনজিও
গ. একটি বেসরকারি ব্যাংক
ঘ. একটি মহাকাশ গবেষণা সংস্থা
৩০। কোন সমাজ নারীপ্রধান?
ক. গারো খ. মারমা
গ. চাকমা ঘ. রাখাইন
৩১। বাংলাদেশের কোন অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়?
ক. রাজশাহী খ. সিলেট
গ. ঢাকা ঘ. খুলনা
৩২। নাগরিকের শ্রেষ্ঠ গুণ কী?
ক. দুর্নীতি খ. বিবেকবোধ
গ. আত্মসংযম ঘ. দেশপ্রেম
৩৩। কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়?
ক. নেপচুন খ. পৃথিবী
গ. মঙ্গল ঘ. বৃহস্পতি
৩৪। আলীগড় আন্দোলনের প্রভাব মুসলমানদের মূলত—
ক. সরকারি চাকরির সুযোগ পায়
খ. ব্রিটিশদের সহযোগিতা পায়
গ. সরকারি কাজে সহযোগিতা করে
ঘ. জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে
৩৫। অগ্ন্যুৎপাতের কারণ কোনটি?
ক. গুহার ভাঙন
খ. খনির ভাঙন
গ. হিমবাহের প্রভাব
ঘ. ভূপৃষ্ঠের তাপ বিকিরণ
৩৬। নয়াবাস পরিবার কয় পুরুষে আবদ্ধ?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
৩৭। বাংলাদেশে কোন সময় ডাকাতি বৃদ্ধি পায়?
ক. জুন ও ডিসেম্বর
খ. জানুয়ারি ও ডিসেম্বর
গ. জানুয়ারি ও ফেব্রুয়ারি
ঘ. জানুয়ারি ও মার্চ
৩৮। ‘মনালোয়া’ কোন শ্রেণীর পর্বত?
ক. আগ্নেয় পর্বত খ. স্তূপ পর্বত
গ. ভঙ্গিল পর্বত
ঘ. ল্যাকোনিথ পর্বত
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অসমাপ্ত তারুণ্যের গল্প বইটিতে লেখক অ্যাসিড নিক্ষেপ, যৌতুকপ্রথাসহ শিশুদের মূল্যবোধ সৃষ্টিতে পারস্পরিক সমপ্রীতিসহ অন্যান্য দিক তুলে ধরেছেন।
৩৯। বাংলাদেশের সবচেয়ে বেদনাদায়ক সমস্যা কোনটি?
ক. বেকারত্ব খ. কিশোর অপরাধ
গ. দারিদ্র্য
ঘ. যৌতুক প্রথা
৪০। শিশুর মূল্যবোধ সৃষ্টিতে অবদান রাখে—
i. শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মকানুন
ii. ধর্মীয় বিধিবিধান
ii. পারিবারিক সমপ্রীতি
নিচের কোনটি সঠিক ?
ক. i ও iii খ. iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# উত্তর ছাপা হবে আগামীকাল