এসএসসির মডেল টেষ্ট-৫
সা ধা র ণ বি জ্ঞা ন
সময়: ২ ঘণ্টা ১০ মি.
পূর্ণমান: ৬০
[দ্রষ্টব্য: দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। প্রতিটি অংশ থেকে কমপক্ষে একটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও।]
পদার্থবিজ্ঞান ও
দুর্যোগ ব্যবস্থাপনা অংশ
১। তাসনিমুনদের বাসয় প্রতিদিন ১০০ ওয়াটের ১টি বাল্ব ১০ ঘণ্টা এবং ৪০ ওয়াটের আরেকটি বাল্ব ২০ ঘণ্টা করে জ্বলে। একদিন তার আম্মা বৈদ্যুতিক হিটারে রান্না করার সময় তারে আগুন লেগে বাসার অনেক ক্ষতি হয়।
ক. বিদ্যুৎ বর্তনী কাকে বলে? ১
খ. বৈদ্যুতিক বাল্ব জ্বলে কেন? ২
গ. তাসনিমুনদের বাসায় উল্লিখিত দুর্ঘটনা কীভাবে প্রতিহত করা যেত? ব্যাখ্যা করো। ৩
ঘ. উল্লিখিত বাল্ব দুটির মধ্যে ৩০ দিনে কোন বাল্বে খরচ কম হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ৪
২। সাত্তার সাহেব অফিসের বিভিন্ন কাজে আগে ফ্যাক্স ব্যবহার করতেন। কিন্তু বর্তমানে তিনি ই-মেইল ব্যবহার করেন।
ক. টেলিগ্রাফ কাকে বলে? ১
খ. কম্পিউটার এত গুরুত্বপূর্ণ কেন? ২
গ. সাত্তার সাহেবের আগে ব্যবহার করা যন্ত্র কীভাবে কাজ করত? ব্যাখ্যা করো। ৩
ঘ. বর্তমানে সাত্তার সাহেবের ই-মেইল ব্যবহারের কারণ বিশ্লেষণ করো। ৪
৩। থানা নির্বাহী কর্মকর্তা পলাশ সাহেব একদিন রেডিওর খবরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শুনলেন। সময়স্বল্পতার কারণে খবর শোনার পরও কোনো পদক্ষেপ নিতে পারলেন না। ফলে ব্যাপক ক্ষতি হলো।
ক. বিপর্যয় কাকে বলে? ১
খ. দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কী বোঝায়? ২
গ. পলাশ সাহেবের খবর শোনার যান্ত্রিক কৌশলটি ব্যাখ্যা করো। ৩
ঘ. পলাশ সাহেব কী ধরনের পদক্ষেপ নিলে ক্ষয়ক্ষতি এড়ানো যেত বলে তুমি মনে কর? ৪
রসায়ন ও জনসংখ্যা অংশ
৪। গ্রীষ্মের ছুটিতে কনক বাড়িতে গিয়ে লক্ষ করল জানালার গ্রিলে একধরনের লালচে প্রলেপ পড়েছে। আবার বাড়ির আসবাবপত্রগুলোও অনুজ্জ্বল হয়ে পড়েছে। এ জন্য কনক তার বাবাকে গ্রিলে একধরনের প্রলেপ এবং আসবাবপত্রে স্বচ্ছ তরলের প্রলেপ ব্যবহার করতে বলল।
ক. খনিজ কাকে বলে? ১
খ. সিজনিং বলতে কী বোঝায়? ২
গ. কনকদের বাড়িতে জানালার গ্রিলে ওই ধরনের প্রলেপ পড়ার কারণ কী? ব্যাখ্যা করো। ৩
ঘ. কনকের পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
৫। মিসেস ফারজানা কাপড় পরিষ্কারের জন্য প্রতি মাসে ছয়টি লন্ড্রি সাবান ব্যবহার করেন। বিভিন্ন সুবিধার কথা চিন্তা করে তাঁর মেয়ে তাঁকে বিশেষ একধরনের পরিষ্কারক ব্যবহার করতে বলে।
ক. পরিষ্কারক কাকে বলে? ১
খ. তরল সাবান বলতে কী বোঝায়? ২
গ. মিসেস ফারজানার ব্যবহার করা উপাদানটির প্রস্তুতি বর্ণনা করো। ৩
ঘ. বিশেষ ধরনের পরিষ্কারক ব্যবহারের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
৬। অভিনেত্রী সেঁজুতি রূপচর্চার জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন। তাঁর বোন গৃহবধূ চামেলীও একই ধরনের প্রসাধনী ব্যবহার করেন। চামেলীর ত্বকে কোনো সমস্যা দেখা না দিলেও কিছুদিন ধরে সেঁজুতির ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।
ক. প্রসাধনী কাকে বলে? ১
খ. অ্যান্টিবায়োটিক কী? ২
গ. চামেলীর ব্যবহূত প্রসাধনী ত্বকে কীভাবে কাজ করে? ব্যাখ্যা করো। ৩
ঘ. একই প্রসাধনী ব্যবহার সত্ত্বেও চামেলীর কোনো সমস্যা না হলেও সেঁজুতির সমস্যার কারণ কী? বিশ্লেষণ করো। ৪
উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান অংশ
৮। অর্পা বলল, আমি যে মাছটি খেতে খুব পছন্দ করি, তা মূলত মাছ নয়; প্রাণীজগতের বৃহত্তম পর্বভুক্ত একটি পতঙ্গ। তবে আমি শামুক, কেঁচো একেবারেই পছন্দ করি না।
ক. কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত? ১
খ. স্তন্যপায়ী প্রাণী বলতে কী বুঝ? ২
গ. অর্পার পছন্দের প্রাণীটি কোন পর্বের? ব্যাখ্যা করো। ৩
ঘ. অর্পার অপছন্দের প্রাণীগুলো ভিন্ন ভিন্ন পর্বের—বিশ্লেষণ করো। ৪
৯।
ক. কোষ কাকে বলে? ১
খ. মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিঘর বলা হয়? ২
গ. s এর গঠন বর্ণনা করো। ৩
ঘ. সন্তানের লিঙ্গ নির্ধারণে r চিহ্নিত অংশটির গুরুত্ব বিশ্লেষণ করো। ৪