এসকিউএল সার্ভারের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি দেশে এসকিউএল সার্ভারের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। মাইক্রোসফট বাংলাদেশ ও প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়া অঞ্চলের কর্মকর্তারা বলেন, মাইক্রোসফট এশিয়া প্যাসিফিক অঞ্চলে তথ্য নিরাপত্তায় নেতৃত্বের প্রথম পদক্ষেপ হিসেবে বাংলাদেশের বাজারে এসকিউএলের হালনাগাদ সংস্করণ অবমুক্ত করেছে।
মাইক্রোসফট দক্ষিণ পূর্ব এশিয়ার বিপণন ও পরিচলন প্রধান রেনাচাই বলেন, ‘আমরা এক নতুন যুগে প্রবেশ করেছি, যেখানে তথ্য ব্যবসায়িক প্রজন্মের চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখছে।’
মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, ‘বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে তথ্যবিশ্লেষণে এসকিউএল সার্ভার ২০১৬ সংস্করণটি সহায়তা করবে। এটি প্রথম ক্লাউড ভিত্তিক তথ্য সংরক্ষণ কেন্দ্র।’ (বিজ্ঞপ্তি)