এসপিএসএস\ লেখক: ম. ফারুক ইমাম\ দাম: ২৫০ টাকা\ পৃষ্ঠা: ৪৮০\ প্রকাশক: সিসটেক পাবলিকেশন্স লিমিটেড, ঢাকা\পরিসংখ্যানের শিক্ষার্থী ও গবেষকদের প্রয়োজন হয় পরিসংখ্যানবিষয়ক নানা তথ্য। এর মধ্যে জনপ্রিয় একটি বিষয় হচ্ছে স্ট্যাটিসটিক্স প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্সেস (এসপিএসএস)। বর্তমানে এসপিএসএস হচ্ছে পরিসংখ্যানিক তথ্য ব্যবস্থাপনা ও বিশ্লেষণের জন্য ব্যবহূত গ্র্যাফিক্যাল ইউজার ইন্টারফেসভিত্তিক (জিইউআই) কম্পিউটার প্রোগ্রাম। পরিসংখ্যান শুধু সংখ্যাবাচক তথ্যাবলি সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ না থাকায় বর্তমানে সমাজবিজ্ঞান, অর্থনীতি, কৃষিবিজ্ঞান, বাণিজ্য, ব্যবস্থাপনা, চিকিত্সাবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহূত হচ্ছে। পরিসংখ্যানের এসব তত্ত্ব ও সূত্র ব্যবহার করতে কম্পিউটারে বেশ কিছু প্রোগ্রাম ব্যবহার করা হয়। এ কাজটি যাঁরা শিখতে চান, তাঁদের সহায়তা করবে এসপিএসএস বইটি। সম্প্রতি চতুর্থবারের মতো এ বইটি প্রকাশ করেছে সিসটেক পাবলিকেশন্স। বইটি লিখেছেন ম. ফারুক ইমাম। বাংলা ও ইংরেজি ভাষায় লেখা এ বইয়ে বিভিন্ন অধ্যায়ের পাশাপাশি যুক্ত হয়েছে অনুশীলনের জন্য একটি অধ্যায়। এসপিএসএস ১৬.০ সংস্করণ ভিত্তি করে লেখা এ বইয়ে অন্য সংস্করণগুলোর বিভিন্ন বিষয়ও পাওয়া যাবে। প্রতিটি অধ্যায়ে ছবির সাহায্যে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে, যার মাধ্যমে সব ধরনের পাঠক প্রতিটি অধ্যায়ে বিষয়গুলো সহজে বুঝতে পারবেন। বইয়ের শেষে এসপিএসএসের বিভিন্ন সংস্করণ নিয়ে অ্যাডভান্সড স্ট্যাটিসটিক্যাল অ্যানালাইসিস নামে একটি অধ্যায় যুক্ত করা হয়েছে, যেখানে প্রতিটি উচ্চতর পরিসংখ্যান পদ্ধতির উদাহরণসহ এসপিএসএস ব্যবহারের মাধ্যমে বিশ্লেষণের বিভিন্ন বিষয় বর্ণনা করা হয়েছে। বইটির সঙ্গে এসপিএসএসের প্রয়োজনীয় সফটওয়্যার ও প্রকল্পসংবলিত সিডিও রয়েছে। —নুরুন্নবী হাছিব