এসরক মাদারবোর্ড বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়াম গোল্ড ক্যাপাসিটরযুক্ত এসরক জেড৮৭ এক্সট্রিম৬ মডেলের মাদারবোর্ডটি বাজারে এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস লিঃ।মাদারবোর্ডটিতে ইন্টেল ফোর্থ জেনারেশনের এলজিএ১১৫০ প্রসেসর সাপোর্ট করে। ডুয়াল গিগা ল্যানকার্ডের মাদারবোর্ডটিতে ৭ঃ১ চ্যানেল অডিও, ১০টি সাটা৩, একটি ইসাটা, আটটি ইউএসবি৩.০, সাতটি ইউএসবি২.০, তিনটি পিসিআই এক্সপ্রেস, একটি মিনি পিসিআই এক্সপ্রেস ও দুইটি পিসিআই স্লট, চারটি ডিডিআর৩ ডুয়াল চ্যানেল সর্বোচ্চ ৩২জিবি সাপোর্টেড মেমোরি স্লট রয়েছে। মাদারবোর্ডের দাম ১৯ হাজার ৫০০ টাকা।