এসার অ্যাসপায়ারিং নাইট অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে এসারের ব্যবসা সহযোগীদের নিয়ে দুবাইতে অনুষ্ঠিত হলো এসার অ্যাসপায়ারিং নাইট। এসারের পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের সহায়তায় দেশের আটটি প্রতিষ্ঠানকে সম্মানিত করা হলো এই অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে এসার ইন্ডিয়ার প্রধান বিপণন কর্মকর্তা এস রাজেন্দ্রন বলেন, বাংলাদেশের বাজারে এসারের জনপ্রিয়তা বৃদ্ধিতে ব্যবসা সহযোগীদের ভূমিকা প্রশংসনীয়। অনুষ্ঠানে এসার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শেখর কর্মকার বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তির বিকাশে আমাদের রয়েছে ব্যাপক কর্মপরিকল্পনা। অনুষ্ঠানে রিশিত, রায়ানস, টেকনোএজ, ফাস্টট্রাক, এরিট্রো, ব্রিলিয়ান্ট, এবিসি, স্টারটেকের প্রতিনিধিরা অংশ নেন এবং সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের মহাব্যবস্থাপক সালমান আলী খান। —বিজ্ঞপ্তি