এসার আনছে অ্যান্ড্রয়েডনির্ভর অল-ইন-ওয়ান পিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইন্ডোজের পরিবর্তে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকেই অল-ইন-ওয়ান পিসির জন্য নির্বাচন করেছে কম্পিউটার নির্মাতা এসার। ৪০০ মার্কিন ডলার দামের এসারের এ পিসি ডেস্কটপ, ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, মুঠোফোন ও ট্যাবলেটের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডকে কম্পিউটারের জন্য ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে এসার। অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তার জন্যই উইন্ডোজ ছেড়ে অ্যান্ড্রয়েডনির্ভর অল-ইন-ওয়ান পিসিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এসার ডিএ২২০এচকিউএল মডেলের ২১ দশমিক ৫ ইঞ্চি মাপের মাল্টি টাচ ডিসপ্লেযুক্ত পিসিটি অ্যান্ড্রয়েড ৪.০তে চলবে।