এসার আনছে বিশালাকার ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারে বড় আকারের ল্যাপটপ কম্পিউটার বাজারে আনতে পারে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসার। সম্প্রতি একটি ভিডিও ক্লিপের মাধ্যমে নতুন এ ল্যাপটপের তথ্য প্রকাশ করেছে এসার কর্তৃপক্ষ।৩ মে নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে নতুন ল্যাপটপের ঘোষণা দিতে পারে এসার, জানিয়েছে সিনেট।নতুন ল্যাপটপ বাজারে আনার প্রচারণার অংশ হিসেবে হলিউডের সাম্প্রতিক ছবি ‘স্টার ট্রেক ইনটু ডার্কনেস’-এর সঙ্গে যুক্ত হয়েছে এসার। ‘এসার অ্যান্ড স্টার ট্রেক ইনটু ডার্কনেস’ শিরোনামের ভিডিওটিতে স্টার ট্রেকের চলচ্চিত্রের দৃশ্যের সঙ্গে একটি বিশালাকৃতির এসার ল্যাপটপ দেখানো হয়েছে।নতুন ল্যাপটপ সম্পর্কে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘অনন্য’ একটি ল্যাপটপ বাজারে আনতে যাচ্ছে এসার যাতে টাচ ও টাইপের ক্ষেত্রে অসাধারণ অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা।অবশ্য এসার কর্তৃপক্ষ এখনও ল্যাপটপটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, এসারের নতুন ল্যাপটপটি আদতে এইচপির প্যাভিলিয়ন সিরিজের এইচডিএক্স-এর মতো হতে পারে। আগ্রহীদের এসারের এই ‘স্টার ট্রেক’ ল্যাপটপটি হাতে পেতে আরও বেশ কিছুদিন অপেক্ষাতেই থাকতে হবে।