এসার আনছে সাশ্রয়ী ৭ ইঞ্চি ট্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইকনিয়া সিরিজে নতুন মডেলের সাশ্রয়ী ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে তাইওয়ানের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসার। ৭.৯ ইঞ্চি মাপের অ্যান্ড্রয়েড-নির্ভর এ ট্যাবলেটটির দাম পড়বে ১৬৯ মার্কিন ডলার। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এ তথ্য জানিয়েছে।এসার আইকনিয়া এ ১ সিরিজের ট্যাবলেটটিকে বাজারে এইচপি স্লেট ৭, লেনোভো আইডিয়াট্যাব এ৬০০, কিন্ডল ফায়ার, নেক্সাস ৭ ও আইপ্যাড মিনির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে বাজারে ৭ ইঞ্চি মাপের ট্যাবলেটের প্রচুর ভিড়। বাজারে রয়েছে অ্যাপল, লেনোভো ও আমাজনের জনপ্রিয় ট্যাবলেটগুলো। তবে এ বাজারের কথা মাথায় রেখেই এসার পাতলা প্লাস্টিক কাঠামোর হালকা-পাতলা ট্যাবলেট বাজারে আনছে।এসার জানিয়েছে, উন্নত রেজুলেশনের ডিসপ্লে, কোয়াড কোর প্রসেসর, এক গিগাবাইট র্যাম ছাড়াও ওয়াই-ফাই, ব্লুটুথ, থ্রি জি সুবিধা রয়েছে আইকনিয়া এ ১ ট্যাবটিতে।চলতি বছরের জুন মাস থেকে পাওয়া যাবে এসারের তৈরি ৮ গিগাবাইট ও ১৬ গিগাবাইট তথ্য সংরক্ষণের সুবিধাযুক্ত অ্যান্ড্রয়েড ট্যাবলেট।