এসার ই-মেশিনসের পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসারের ই-মেশিনস সিরিজের ল্যাপটপ কম্পিউটার বাংলাদেশের বাজারে বিপণন করবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সম্প্রতি ঢাকার এক হোটেলে ‘এসার-স্মার্ট পার্টনার মিট ও ই-মেশিন্স পণ্যের উদ্বোধন’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা এস রাজেন্দ্রন, বাংলাদেশের ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক শেখর কর্মকার, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, করপোরেট ব্যবস্থাপক মিজানুর রহমান সরকার, মহাব্যবস্থাপক জাফর আহমেদ, আবুল বাশার প্রমুখ। অনুষ্ঠানে ই-মেশিন্সের ইএম২৫০, ইএম ৭২৫ ও ইএম৩৫০ মডেলের ল্যাপটপ দেখানো হয়। অনুষ্ঠানে গত দুই বছর এসার পণ্যের বিপণন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্মার্ট টেকনোলজিসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। —বিজ্ঞপ্তি