এসার ও এইচপির পুরস্কার পেল রায়ানস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান রায়ানস কম্পিউটার্স লিমিটেড এসার ও এইচপির পুরস্কার পেয়েছে। ১৭ অক্টোবর এক নৌবিহারে ‘এসার বিজনেস এক্সিলেন্স পুরস্কার’ দেওয়া হয় রায়ানসকে। রায়ানসের পণ্য ব্যবস্থাপক অনুপ কুমার এ পুরস্কার গ্রহণ করেছেন। বাংলাদেশে রায়ানস এসারের একমাত্র প্লাটিনাম পার্টনার হিসেবে তাদের পণ্য বিক্রি করছে।
এর আগে ১৪ অক্টোবর ঢাকায় এক অনুষ্ঠানে রায়ানস কম্পিউটার্স এইচপির বর্ষসেরা পুনর্বিক্রেতা (পারসোনাল কম্পিউটার) ২০১৫ পুরস্কার পেয়েছে। রায়ানসের মহাব্যবস্থাপক এস এম আরিফুজ্জামান এই পুরস্কার গ্রহণ করেন।
বিজ্ঞপ্তি