এসারের উইন্ডোজনির্ভর ৩ জোড়া পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে মাইক্রোসফটের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের চূড়ান্ত সংস্করণটি আসার দেরি থাকলেও হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসার এই অপারেটিং সিস্টেম নির্ভর এক জোড়া আল্ট্রাবুক, এক জোড়া অল-ইন-ওয়ান ডেস্কটপ কম্পিউটার ও একজোড়া ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে। এক খবরে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, তাইপেতে অনুষ্ঠিত ‘কম্পিউটেক্স ২০১২’ মেলায় সোমবার নতুন এ পণ্যগুলোর মোড়ক উন্মোচন করেছে তাইওয়ানের হার্ডওয়্যার ও ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এসার।এসারের অ্যাস্পায়ার এস ৭ সিরিজে যুক্ত হয়েছে টাচ স্ক্রিন মডেলের ১৩ ইঞ্চি ও ১১.৬ ইঞ্চি মাপের আল্ট্রাবুক বা পাতলা ল্যাপটপ। অ্যালুমিনিয়ামের কাঠামোয় তৈরি এই হাই-ডেফিনেশন (এইচডি) ল্যাপটপ দুটি ১৮০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায়। অর্থাত্, ল্যাপটপ দুটি যেকোনো পাশ থেকেই ব্যবহার করা যাবে। এসারের অল-ইন-ওয়ান ডেস্কটপ দুটি যুক্ত হয়েছে ‘ইউ’ সিরিজে। ২৭ ইঞ্চি মাপের ডেস্কটপটির মডেলের নাম অ্যাস্পায়ার ৭৬০০ ইউ ও ২৩ ইঞ্চি মাপের ডেস্কটপটির মডেল হচ্ছে ৫৬০০ ইউ। হাই-ডেফিনেশন ও ডলবি সাউন্ড সিস্টেমযুক্ত এই ডেস্কটপ দুটি যেকোনো কোণ থেকে একাধিক ব্যক্তির টাচ বা স্পর্শ শনাক্ত করতে পারে। ডেস্কটপ হিসেবে ব্যবহারের পাশাপাশি এটি দেয়ালেও ঝুলিয়েও ব্যবহার করা যায়। এ ছাড়া উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম নির্ভর দুটি ট্যাবলেটের ঘোষণাও দিয়েছে এসার। এসারের ট্যাবলেট যুক্ত হচ্ছে আইকনিয়া ডব্লিউ সিরিজে। ট্যাবলেট মডেল দুটি হবে ডব্লিউ ৭০০ ও ডব্লিউ ৫১০। ডব্লিউ ৭০০ মডেলের ট্যাবলেটটি হবে ১১.৬ ইঞ্চি মাপের হাই-ডেফিনেশন সুবিধার, যাতে যে কোনো কোণ থেকে ছবি দেখার সুবিধা থাকবে। পাশাপাশি তিনটি ইউএসবি ৩.০ পোর্ট থাকবে। ডব্লিউ ৫১০ মডেলটি ১০.১ ইঞ্চি মাপের। এই ট্যাবলেটটি ২৯৫ ডিগ্রি কোণে ঘুরান যায়। এতে থাকছে ডেটা কেবল কিবোর্ড ডক। যেকোনো প্রেজেন্টেশন ও ভিডিও দেখার জন্য এই ট্যাবলেটটি সবচে উপযোগী হবে।