এসারের নতুন ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোর আই ৫ প্রসেসর-চালিত এসারের নতুন এস্পায়ার ৪৭৪০ ল্যাপটপ কম্পিউটার এনেছে এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড। এ ছাড়া এখন আছে ডুয়াল কোর প্রসেসর, ৩ গিগাবাইট র‌্যাম, ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভসহ এস্পায়ার ৫৭৩৮জেড ও ৪৭৩৬জেড মডেলের ল্যাপটপ কম্পিউটার। এখন এসারের মিনি ল্যাপটপ এস্পায়ার ওয়ান দুটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। ঢাকায় আজ থেকে অনুষ্ঠেয় বিসিএস ডিজিটাল এক্সপো মেলায় এসবে ছাড় থাকছে। —বিজ্ঞপ্তি