এসারের পণ্য কিনে দুই লাখ টাকা পেলেন ক্রেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসারের ল্যাপটপ কম্পিউটার কিনে পাওয়া স্ক্র্যাচকার্ড ঘষে দুই লাখ টাকা পেয়েছেন ফেনীর বিধান ভৌমিক। এসারের পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের ঘোষিত এই কর্মসূচি ১৫ অক্টোবর শুরু হয়েছে। বিধান ভৌমিক বিসিএস কম্পিউটার সিটির রিশিত কম্পিউটার থেকে ল্যাপটপ কিনেছিলেন। সম্প্রতি ঢাকায় তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এসার ইন্ডিয়ার বিক্রয় ব্যবস্থাপক শেখর কর্মকার, ইটিএলের উপমহাব্যবস্থাপক (বিক্রয়) সালমান আলী খানসহ অনেকে। —বিজ্ঞপ্তি