এসারের পাতলা ল্যাপটপ বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসারের সুইফট সেভেন ল্যাপটপ
এসারের সুইফট সেভেন ল্যাপটপ

দেশের বাজারে এসার ব্র্যান্ডের পাতলা ল্যাপটপ সুইফট সেভেন বিক্রি শুরু করেছে স্মার্ট টেকনোলজিস। ল্যাপটপটি মাত্র ৯ দশমিক ৯৮ মিলিমিটার পুরু। উইন্ডোজ ১০ হোম অপারেটিং সিস্টেমের ল্যাপটপটিতে রয়েছে ইনটেল কোর আই সেভেন ৭ ওয়াই ৭৫ প্রসেসর।
১৩ দশমিক ৩ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে সুবিধার ল্যাপটপটিতে ইনটেল ৬১৫ মডেলের এইডডি গ্রাফিকস কার্ড, ৮ জিবি র‍্যাম, ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ, হাই ডেফিনিশন ক্যামেরা, এক মাসের মাইক্রোসফট অফিস ৩৬৫ ট্রায়াল, ওয়াই-ফাই ও ব্লুটুথ ট্রান্সফার সুবিধা আছে।
ল্যাপটপটিতে দুই বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। ল্যাপটপটির দাম ১ লাখ ২৫ হাজার টাকা।