এসিএম আইসিপিসি ঢাকা পর্বের বাছাই আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং আসর এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) ঢাকা পর্বের বাছাই ৩১ অক্টোবর বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে। আয়োজক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) সূত্রে জানা গেছে, বাছাইপর্বে কম্পিউটারবিজ্ঞানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ৯৮৬টি দল অংশ নেবে। এর মধ্য থেকে ১২০টি দল ঢাকা পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। আজকের অনলাইন বাছাইপর্বে বাংলাদেশ, চীন, ভারত, মালেশিয়া, নেপাল ও ভুটানের ৭০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
এসিএম আইসিপিসির ঢাকা পর্ব আগামী ১৩ ও ১৪ নভেম্বর রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এনএসইউ এবার নিয়ে ১২ বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করছে। এ আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো।