এসিএম আইসিপিসি ঢাকার জন্য আজ নিবন্ধনের শেষ দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম আইসিপিসি ঢাকা অঞ্চলের নিবন্ধনের আজ শেষ দিন। আগামী ২৯ ও ৩০ নভেম্বর ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এ আয়োজনের ঢাকা অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আঞ্চলিক বাছাই পর্বে বিজয়ীরা ২০১৪ সালের ২২ থেকে ২৬ জুন রাশিয়ায় অনুষ্ঠেয় এসিএম আইসিপিসির চূড়ান্ত পর্বে অংশ নেবেন। নিবন্ধনের ওয়েব ঠিকানা: http://icpc.baylor.edu। নিবন্ধিত দলগুলোকে ১৬ নভেম্বর অনলাইন প্রিলিমিনারি পর্বে অংশ নিতে হবে। এ পর্বে নির্বাচিত দলগুলো আঞ্চলিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে অংশ নিতে পারবে। আয়োজনের খবর জানা যাবে www.facebook.com/icpc.dhaka ঠিকানায়।