এসিএম আইসিপিসি বুয়েটের পর চূড়ান্ত পর্বে শাবিপ্রবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুয়েটের পর এসিএম প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। সম্প্রতি এসিএম-আইসিপিসি এশিয়া অঞ্চলের পরিচালক ড. সি জে উয়াং এ তথ্য জানান। ফলে আগামী বছরের পোল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়ারসে অনুষ্ঠেয় এসিএম প্রোগ্রামিং প্রতিযোগিতার বাংলাদেশ থেকে বুয়েটের বুদবুদ দল এবং শাবিপ্রবির পেলিনড্রোম দল অংশ নেবে। —মিছবাহ্ উদ্দিন, শাবিপ্রবি প্রতিনিধি