এসিএম আইসিপিসিতে বুয়েট ১৯তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (এসিএম আইসিপিসি) ৩৮তম আসরের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হয়েছে৷ ফলাফলের তালিকা (http://icpc.baylor.edu/worldfinals /results) অনুযায়ী অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ১৯তম হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)৷ তবে মূল স্কোরবোর্ডের র৵াংকিংয়ে বুয়েটের অবস্থান ২৭তম৷ এ ছাড়া প্রকাশিত ফলাফল অনুযায়ী বুয়েট ছাড়া বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশেষ সম্মাননা পেয়েছে৷ চলতি বছর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাশিয়ার উরাল ফেডারেল ইউনিভার্সিটিতে৷ এবারের প্রতিযোগিতায় প্রথম হয়েছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি৷ এই বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীরা ১২টি সমস্যার মধ্যে সাতটির সমাধান করেছেন৷ এর মধ্যে দ্বিতীয় সমস্যাটি সব প্রতিযোগী বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম সমাধান করেন। সাতটি সমস্যার সমাধান করে দ্বিতীয় হয়েছে মস্কো স্টেট ইউনিভার্সিটি৷ এ ছাড়া ছয়টি সমস্যার সমাধান করে তৃতীয় হয়েছে চীনের পিকিং ইউনিভার্সিটি৷
সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকার মধ্যে রয়েছে ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি (ছয়টি), ইউনিভার্সিটি অব ওয়ারসো (পাঁচটি), সাংহাই জিয়ো টং ইউনিভার্সিটি (পাঁচটি), দ্য ইউনিভার্সিটি অব টোকিও (পাঁচটি), ইউনিভার্সিটি অব জাগারেব (পাঁচটি), সেন্ট পিটার্সবার্গ ন্যাশনাল রিসার্স ইউনিভার্সিটি অব আইটি (পাঁচটি) এবং ন্যাশনাল রিসার্স ইউনিভার্সিটি হায়ার সেকেন্ডারি স্কুল অব ইকোনমিকস (চারটি)৷ মহাদেশ অনুযায়ী প্রতিযোগিতায় আফ্রিকা থেকে সেরা হয়েছে অালেকজান্দ্রিয়া ইউনিভার্সিটি, এশিয়ায় পিকিং ইউনিভার্সিটি, ইউরোপে সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি, লাতিন আমেরিকায় ইনস্টিটিউট মিলিটার ডি ইঞ্জেনিহারিয়া, উত্তর আমেরিকায় নিউইয়র্ক ইউনিভার্সিটি এবং দক্ষিণ আমেরিকায় সেরা হয়েছে ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়ালস৷ প্রতিযোগিতায় বুয়েট তিনটি সমস্যার সমাধান করে৷ এ ছাড়া দুটি সমস্যার সমাধানের চেষ্টা চালিয়েছে৷ প্রতিযোগিতার ফলাফলের বিস্তারিত পাওয়া যাবে (http://icpc.baylor.edu/scoreboard/ )ঠিকানায়৷