এসিএম-আইসিপিসির ঢাকা পর্ব ১৮ ও ১৯ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ আগামী ১৮ ও ১৯ নভেম্বর এসিএম-আইসিপিসির (আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা) ঢাকা পর্বের আয়োজন করতে যাচ্ছে। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য জামিলুর রেজা চৌধুরী।
এ বছর প্রাক্‌-নির্বাচনী অনলাইন প্রতিযোগিতায় মোট ১ হাজার ৬৬৫টি দল নিবন্ধন করে। এদের মধ্যে ৮১টি প্রতিষ্ঠানের ১ হাজার ৫৬৬টি দল অংশ নেয়। গত বছর ৭৫টি প্রতিষ্ঠানের ৯৮৫টি দল অংশ নিয়েছিল। এ প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ প্রোগ্রামারদের আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে আইসিপিসির ইতিহাসে এবারই প্রথমবারের মতো ১২৯টি মেয়েদের দল অংশ নিয়েছে। এদের মধ্যে মূল প্রতিযোগিতায় ১২৫টি দল অংশ নেবে। নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে ২৪ অক্টোবর, চলবে ৩ নভেম্বর পর্যন্ত।
এসিএম-আইসিপিসি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ দলভিত্তিক প্রোগ্রামিং প্রতিযোগিতা। ১৯৯৮ সাল থেকে এসিএম-আইসিপিসির মূল পর্বের প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দল নিয়মিত অংশ নিয়ে আসছে। প্রতিযোগিতার ঢাকা আঞ্চলিক পর্বের বিজয়ী দল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মূলপর্বে অংশ নেবে। যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় আগামী বছরের ২০ থেকে ২৫ মে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি