এসিএম আইসিপিসির বাছাইপর্ব হবে ড্যাফোডিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের জন্য পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) ২০১২-এর ঢাকা পর্বের (ঢাকা সাইট) আয়োজন করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আগামী ৮ ডিসেম্বর ঢাকায় র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে হবে এ প্রতিযোগিতা। খবর বিজ্ঞপ্তির।গত মঙ্গলবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ ঘোষণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা। এসিএম-আইসিপিসি দুই পর্বে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রথম পর্যায়ে (আঞ্চলিক পর্যায়ে) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামিং দল অংশ নেয় এবং সেখান থেকে বিজয়ী দল চূড়ান্ত পর্বে অংশ নিয়ে থাকে। সভায় ড্যাফোডিলের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান এবং এসিএম-আইসিপিসি ২০১২ ঢাকা সাইটের পরিচালক সৈয়দ আকতার হোসেন গত ১৪-১৮ মে পোল্যান্ডে অনুষ্ঠিত চলতি বছরের চূড়ান্ত পর্বের একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা তুলে ধরেন।এসিএম আইসিপিসির চূড়ান্ত পর্বের অভিজ্ঞতা বর্ণনা করেন। সভায় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম কায়কোবাদ, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল এল হক, ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ মোত্তালিব, এসিএম আইসিপিসির কো-চেয়ার এবং বিচার কার্যক্রমের পরিচালক শাহরিয়ার মঞ্জুরসহ অনেক।