এসেছে ইন্টারনেট এক্সপ্লোরার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বৃহত্ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট সবার জন্য বাজারে ছেড়েছে ইন্টারনেট এক্সপ্লোরার ৯ (আইই৯)। beautyoftheweb.com নামক ঠিকানা থেকে এটি ৩০টি ভাষায় ডাউনলোড করা যাবে। টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট ডিন হাসামোভিস বলেন, ‘ইন্টারনেট এক্সপ্লোরার ৯ ওয়েবের জন্য সত্যিই খুব ভালো এবং এটি খুবই আকর্ষণীয়।’মাইক্রোসফটের অপারেটিং সিস্টমের মধ্যে আইই৯ সর্বাধুনিক। উইন্ডোজ ৭-এর মতোই এর ভিডিও, খেলা, গ্রাফিক্স এবং অন্য বিষয়গুলো খুবই আকর্ষণীয়। মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে আইই৯-এ যুক্ত করা হয়েছে ফেসবুক, টুইটার, পানডোরা, হুলু এবং ইয়াহু!। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতিমধ্যে ব্যবহারকারীরা আইই৯-এর চার কোটি কপি ডাউনলোড করেছেন।বিশ্লেষকেরা ধারণা করছেন, ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় হবে। পাশাপাশি ফায়ার ফক্স এবং গুগলের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে।