এসেছে গ্যালাক্সি পপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং মোবাইল সম্প্রতি বাজারে ছেড়েছে স্যামসাং গ্যালাক্সি পপ। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা এই মুঠোফোনটি দেশের বাজারে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন। সামাজিক যোগাযোগ, মাল্টিমিডিয়া ও অন্যান্য প্রোগ্রাম ব্যবহারের সুবিধা আছে এতে। এতে আছে ৬০০ মেগাহার্টজ গতির প্রসেসর, ৩.১৪ ইঞ্চি এলসিডি, ৩ মেগাপিক্সেল ক্যামেরা, ২ গিগাবাইট মেমোরি ইত্যাদি। স্পর্শকাতর পর্দার (টাচস্ক্রিন) এই ফোনের দাম ১৫ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে বিনা মূল্যে পাওয়া যাবে ডেটা কেব্ল, চামড়ার মোড়ক ইত্যাদি। —বিজ্ঞপ্তি