এয়ারটেল থ্রিজির আওতায় এবার খুলনা
দেশের অন্যতম টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের থ্রিজি-সেবার আওতায় এসেছে খুলনা। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ কথা জানায়। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর এয়ারটেল থ্রিজি সেবার আওতায় এল খুলনা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব বিভাগীয় সদর ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে থ্রিজি-সেবার আওতায় নিয়ে আসতে প্রতিজ্ঞাবদ্ধ এয়ারটেল। খুলনার যেসব এলাকা এয়ারটেল থ্রিজি-সেবার আওতায় রয়েছে সেগুলো হলো নেভাল স্টাফ কোয়ার্টার, বৈকালী বাস স্টপ, মুজগুন্নি আবাসিক এলাকা, দেনারাবাদ, আরামবাগ, তুতপাড়া. মুন্সিপাড়া, পুলিশ লাইন, কোতোয়ালি ও রূপসা ঘাট। কোথায়, কোন স্থানে এয়ারটেল থ্রিজি-সেবা উপভোগ করা যাবে তা জানতে এয়ারটেলের গ্রাহকেরা ডায়াল করতে পারেন *১২১*৭*৪# অথবা যেতে পারেন এয়ারটেলের ওয়েবসাইটে।
খুলনায় এয়ারটেলের থ্রিজি-সেবা চালু সম্পর্কে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ক্রিস টবিট বলেন, ‘এয়ারটেল বাংলাদেশের প্রধান লক্ষ্য হলো সর্বোত্তম থিজি-সেবা প্রদান এবং বাংলাদেশে থ্রিজি-সেবা ব্যবস্থার সম্প্রসারণ। এই লক্ষ্য অর্জনে আমরা কঠোর পরিশ্রম করছি এবং ইতিমধ্যেই আমরা ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনার মতো দেশের গুরুত্বপূর্ণ শহরগুলো থ্রিজি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে পেরেছি। দেশের সব বিভাগীয় সদর ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে থ্রিজি-সেবার আওতায় নিয়ে আসতে প্রতিজ্ঞাবদ্ধ এয়ারটেল।’