এয়ারটেলের অনলাইন পোর্টাল চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশ লিমিটেড গত বৃহস্পতিবার থেকে ওয়েব পোর্টাল চালু করেছে৷ গ্রাহকেরা এই ওয়েব পোর্টালের সেবা যেকোনো সময় যেকোনো জায়গা থেকে নিতে পারবেন৷ ‘এয়ারটেল অনলাইন এক্সপেরিয়েন্স সেন্টার’ নামের এই পোর্টালটিতে ত্রিমাত্রিক অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে৷ এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (www.bd.airtel.com) এ পোর্টালে ঢোকা যাবে৷
এয়ারটেলের প্রধান পরিচালন কর্মকর্তা রজনিশ কল, প্রধান সেবা কর্মকর্তা ও এম-কমার্সের প্রধান রুবাবা দৌলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷
এয়ারটেলের এই ওয়েব পোর্টালে প্রথমবার একটি প্রোফাইল তৈরি করে ব্যবহারকারীরা নিবন্ধন করতে পারবেন৷ এটি কাজ করবে প্রচলিত যেকোনো গ্রাহক সেবাকেন্দ্রের মতোই। এ ভার্চুয়াল কেন্দ্র থেকে প্রি-পেইড এবং পোস্টপেইড গ্রাহকেরা বিল এবং রিচার্জ-সংক্রান্ত তথ্য জানতে পারবেন, বিল দিতে এবং রিচার্জ করতে পারবেন৷ থ্রিজি সেবা সক্রিয় বা নিষ্ক্রিয় করা, নেটব্যাংকিংসহ আরও অনেক সেবা পাওয়া যাবে এ পোর্টাল থেকে৷ গ্রাহকসেবা প্রতিনিধিদের সঙ্গে অনলাইন চ্যাটের মাধ্যমে মতবিনিয়ম ও পরামর্শ আদান-প্রদানও করা যাবে৷ —বিজ্ঞপ্তি