ঐতিহ্যের খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহ্যবাহী এসব মূর্তি দেখতে পাবেন এই প্রদর্শনীতে—ছবি: অধুনা
ঐতিহ্যবাহী এসব মূর্তি দেখতে পাবেন এই প্রদর্শনীতে—ছবি: অধুনা

ইতিহাসের ধারাবাহিকতা ধরে রেখেছে ধামরাইয়ের বণিক পরিবার। কালের আবর্তে তাঁরা সেটি হারিয়ে যেতে দেননি। আর সেই ইতিহাসের নিদর্শন দেখতে যেতে পারেন ঢাকার ইএমকে সেন্টারে।

ইএমকে সেন্টারের এক বছর পূর্তি উপলক্ষে ঢাকার মার্কিন দূতাবাস আয়োজন করেছে ‘ধামরাই মেটাল ক্রাফট’ শিরোনামে একটি প্রদর্শনী। এখানে প্রদর্শিত শিল্পকর্মের শিল্পী সুকান্ত বণিক। তিনি ধামরাই মেটাল ক্রাফটের পরিচালক। তাঁর সঙ্গে আছে আরও ২২ জনের একটি দল। প্রদর্শনীতে আপনাকে স্বাগত জানাবে নিপুণ কারুকাজের জোড়া ঘোড়া।

শিল্পকর্মগুলো অষ্ট ধাতু দিয়ে তৈরি । জানা যায়, এসব তৈরি করতে সময় লাগে ৪০ দিন থেকে ছয় মাস পর্যন্ত।

শিল্পী সুকান্ত বণিক বলেন, তরুণ প্রজন্মকে জানাতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। একটা সময় ধামরাইয়ের প্রতিটি ঘরে এ শিল্প তৈরি হতো। অবহেলায় ও পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে এ শিল্পচর্চা। যথাযথ প্রচার হলে হয়তো এ শিল্প বাঁচিয়ে রাখা যাবে। প্রদর্শনী চলবে ১০ অক্টোবর পর্যন্ত।