গুগল আই/ও কনফারেন্সের নিবন্ধন শুরু
পাঁচ বছর ধরেই আই/ও নামের একটি কনফারেন্সের আয়োজন করে আসছে গুগল। আই/ও অক্ষর দুটির সমার্থক ‘ওপেন ফর ইনোভেশন’ ও ইনপুট/আউটপুট হিসেবেই ব্যবহার করে গুগল। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের ডেভেলপাররা গুগল আয়োজিত আই/ও কনফারেন্সে অংশগ্রহণ করেন। এবারও এ আয়োজনে অংশ নেওয়ার জন্য নিবন্ধনের সুযোগ দিয়েছে গুগল। নিবন্ধনপ্রক্রিয়া শুরু হয়েছে ২৭ মার্চ থেকে।সানফ্রান্সিসকোর মসকোন সেন্টারে ২৭ জুন থেকে ২৯ জুন পর্যন্ত চলবে এ কনফারেন্স। আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য গুগলের সর্বশেষ প্রযুক্তির তথ্য জানার সুযোগ থাকছে। সবার জন্য উন্মুক্ত এ কনফারেন্সে সাধারণ দর্শনার্থীদের জন্য নিবন্ধন-খরচ ৯০০ ডলার আর শিক্ষার্থীর জন্য ৩০০ ডলার। ২০১১ সালের কনফারেন্স এতটাই জনপ্রিয় হয়েছিল যে মাত্র ৫৯ মিনিটেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল।এবারের কনফারেন্স উপলক্ষে গুগল তাদের ‘ক্রোম’ ব্রাউজারটি পরীক্ষার সুযোগ দিয়েছে ডেভেলপারদের। গুগল জানিয়েছে, ইনপুট/আউটপুট কনফারেন্সে ক্রোম পরীক্ষায় এইচটিএমএল৫ ব্যবহার করা হচ্ছে। ডেভেলপারদের অ্যাপ্লিকেশন তৈরির জন্য একটি টুলবক্স ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। এবারের আই/ও কনফারেন্সে ডেভেলপারদের তৈরি অ্যাপ্লিকেশন দেখানো হবে।ক্রোম পরীক্ষার লিংক:https://developers.google.com/events/io/input-output/ahNzfmdvb2dsZS1kZXZlbG9wZXJzcg4LEgVCb2FyZBiE45YBDA