ওএস আপডেট আনল অ্যাপল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইওএসের হালনাগাদ একটি সংস্করণ আনল অ্যাপল। আইফোন, আইপ্যাড ও আইপড ব্যবহারকারীদের জন্য আইওএস ৮.১.১ সংস্করণ উন্মুক্ত করে একটি সুখবরও দিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের দাবি, তাদের পুরোনো পণ্য আইপ্যাড ২ ও আইফোন ৪ এস ব্যবহারকারীরা আইওএসের এই সংস্করণটিতে আরও দ্রুতগতির অভিজ্ঞতা পাবেন।
আইওএস ছাড়াও ম্যাক ইয়োসমিটি সংস্করণটি প্রথম আপডেট ওএসএক্স ১০.১০.১ উন্মুক্ত করছে অ্যাপল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, হালনাগাদ অপারেটিং সিস্টেমের কল্যাণে ওয়াই-ফাই অভিজ্ঞতা আরও উন্নত হবে। এ ছাড়া মাইক্রোসফট এক্সচেঞ্জ সংযোগ ও মেইল ব্যবস্থার উন্নতি হবে।
অ্যাপলের ম্যাক অ্যাপ স্টোর থেকে সাম্প্রতিক সংস্করণটি ডাউনলোড করে নেওয়া যাবে।