ওএস এক্সের নিরাপত্তা আপডেট আনল অ্যাপল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওএস এক্স অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ত্রুটি বন্ধ করতে সফটওয়্যার আপডেট আনল অ্যাপল। অনলাইনে ব্রাউজিংয়ের সময় অ্যাপলের ওএস এক্স অপারেটিং সিস্টেমের এই নিরাপত্তা দুর্বলতার কারণে দুর্বৃত্তরা ফাঁদে ফেলার সুযোগ নিতে পারত।
এর আগে আইফোন, আইপ্যাড ও আইপডের জন্য সফটওয়্যার আপডেট এনে দুর্বৃত্তদের হামলার সুযোগ বন্ধ করেছে অ্যাপল। কিন্তু সম্প্রতি ওস এক্স অপারেটিং সিস্টেমের অ্যাপলের ল্যাপটপে ও ডেস্কটপে এই নিরাপত্তা ত্রুটি দেখা যায়। গতকাল আরেকটি সফটওয়্যার আপডেট এনে এই নিরাপত্তা ত্রুটি ঠিক করে নেওয়া হয়েছে বলে অ্যাপল জানিয়েছে।
অ্যাপলের অপারেটিং সিস্টেমে সিকিউরিটি সার্টিফিকেট বা সাইটের নিরাপত্তা সনদ ঠিকভাবে পরীক্ষা করতে পারছিল না। দুর্বৃত্তরা এই দুর্বলতার সুযোগ নিয়ে তথ্য চুরি করতে সক্ষম ছিল।