ওকাপিয়া স্মার্টফোনে বিক্রয়ের অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি ওকাপিয়ার ও বিক্রয় ডটকম চুক্তি সই করেছে।
সম্প্রতি ওকাপিয়ার ও বিক্রয় ডটকম চুক্তি সই করেছে।

ওকাপিয়া ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহারকারীদের ক্লাসিফায়েড সেবা দিতে ওকাপিয়ার সঙ্গে চুক্তি করেছে বিক্রয় ডটকম। চলতি বছরের জুলাই মাস থেকে নতুন ওকাপিয়া স্মার্টফোনে বিক্রয় ডটকম অ্যাপটি প্রি-ইন্সটল করা থাকবে। এই অ্যাপ থেকে ওকাপিয়া ফোন ব্যবহারকারীরা পণ্য বিক্রির জন্য বিজ্ঞাপন আপলোড করতে বা পণ্য কেনার জন্য বিজ্ঞাপন দেখতে পারবেন। 
২০১৪ সালে নতুন স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে যাত্রা শুরু করে ওকাপিয়া। বর্তমানে ওকাপিয়া ব্যবহারকারীদের কাছে নতুনত্ব হিসেবে প্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করে দিচ্ছে।
বিক্রয় ডটকম কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্মার্টফোন থেকে সহজে ক্লাসিফায়েড বিজ্ঞাপনের সুবিধা দিতে চুক্তি করেছে বিক্রয় ডটকম ও ওকাপিয়া কর্তৃপক্ষ। বিক্রয় ডটকম অ্যাপটি অবশ্য গুগল প্লে স্টোরে রয়েছে।