ওকি প্রিন্টারের করপোরেট অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওকি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ডট মেট্রিক্স, মনো লেজার, কালার লেজার, পজ, লেবেল এবং মাল্টি-ফাংশন প্রিন্টারের বাংলাদেশ পরিবেশক সেইফ আইটি সার্ভিসেস লিমিটেড সম্প্রতি ঢাকায় ওকি প্রিন্টারের করপোরেট মিট অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওকি মধ্য-পূর্ব ভারত ও আফ্রিকা অঞ্চলের বিক্রয় এবং বিপণন বিভাগের পরিচালক স্টিফেন মরিস ডায়মন্ড, বিপণন ব্যবস্থাপক রেজি ম্যাথহিউস, সেইফ আইটি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুজ্জামান, পরিচালক ফাতেমা আক্তারসহ অনেকে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন করপোরেট খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। ওকি বাংলাদেশসহ বিশ্বের ১২০টি দেশে প্রিন্টার বাজারজাত করছে। ওকি লেজার প্রিন্টারে লাইট সোর্স হিসেবে এলইডি ব্যবহার করা হয়েছে যা অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অধিকতর নিখুঁত প্রিন্টের নিশ্চয়তা দেয়। —বিজ্ঞপ্তি