ওকি প্রিন্টারের পরিবেশক নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওকি ব্র্যান্ডের সব ধরনের প্রিন্টার পণ্যসামগ্রী বাজারজাত করার জন্য সম্প্রতি ওকি ইউরোপের সঙ্গে সেফ আইটি সার্ভিসেস লি. চুক্তিবদ্ধ হয়েছে। বাংলাদেশের বাজারে পরিবেশক হিসেবে শিগগিরই সেফ আইটি সার্ভিসেস বিশ্বনন্দিত ওকির বিভিন্ন মডেলের ডট মেট্রিক্স প্রিন্টার, মনো লেজার প্রিন্টার, কালার লেজার প্রিন্টার এবং মাল্টি-ফাংশন প্রিন্টারগুলো বাজারজাত করবে। অত্যন্ত মানসম্পন্ন ও তুলনামূলকভাবে ব্যয়-সাশ্রয়ী এই প্রিন্টারগুলো গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হবে বলে মনে করে সেফ আইটি সার্ভিসেস। —বিজ্ঞপ্তি