ওপেন ডেটা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ২১ ফেব্রুয়ারি পালন করা হয় ‘ওপেন ডেটা দিবস ২০১৫’। ওপেন নলেজ বাংলাদেশ এই দিন উপলক্ষে বিশেষ আয়োজন করে।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ওপেন নলেজের উদ্যোগে চলতি বছর অ্যাপ্লিকেশন লেখা, তথ্যের বিশ্লেষণ এবং তথ্য বা ডেটার দৃশ্যরূপ তৈরি করার মাধ্যমে সর্বশেষ তথ্য বিশ্লেষণ এই দিনে করা হয়। নির্দিষ্ট শহরে কাজটি করেছেন ওপেন নলেজের স্বেচ্ছাসেবকেরা। এরই অংশ হিসেবে ঢাকার বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক কার্যালয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ওপেন ডেটার নানা বিষয় নিয়ে আলোচনা করেন গুগল ডেভেলপার গ্রুপ বাংলার কমিউনিটি ব্যবস্থাপক জাবেদ মোর্শেদ চৌধুরী ও ওপেন নলেজ বাংলাদেশের দূত নুরুন্নবী চৌধুরী।
আলোচনায় ওপেন ডেটা কী, কীভাবে কাজ করে, বাংলাদেশে ওপেন ডেটার অবস্থান কী ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ওপেন ডেটা নিয়ে কাজ করতে আগ্রহীদেরও ওপেন নলেজের বিভিন্ন ধরনের টুলসের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে হিমু পরিবহনসহ একাধিক সংগঠনের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন। —নিজস্ব প্রতিবেদক