ওপেন সোর্সের আইন নিয়ে ঢাকায় সেমিনার
কেউ মুক্ত প্রোগ্রামিং সংকেতের (ওপেন সোর্স) সফটওয়্যার ব্যবহার করার সময় তাকে মেধাস্বত্বের মধ্যকার ট্রেডমার্ক আইন, কপিরাইট আইন বা পেটেন্ট আইন কতটুকু জানতে হবে? ট্রেডমার্ক আইন ২০০৯ ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহারের বেলায় কতটুকু স্বাধীনতা দিয়েছে? এমন নানা বিষয় নিয়ে ঢাকায় গত রোববার হয়ে গেল ‘আইনি জগতে ওপেন সোর্স’ শীর্ষক সেমিনার। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করে ঢাকা সেন্টার ফর ল অ্যান্ড ইকোনমিকস (ডিসিএলই)।
এ সেমিনারে মূল বিষয়ে প্রবন্ধ পড়েন মো. জাহিদ হাসান আকন্দ। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের আইন এবং আন্তর্জাতিক আইন অনুসারে কীভাবে ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করা যাবে, কোন কোন বিষয় তাকে খেয়াল রাখতে হবে ইত্যাদি তুলে ধরেন।
সেমিনারের প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার ফাতেমা আনোয়ার। ডিসিএলইর অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, বিডিওএসএনের কর্মসূচি সমন্বয়ক মো. আল রাব্বীসহ অনেকে এতে বক্তব্য দেন।
বিজ্ঞপ্তি