ওবামা এখন কী করবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসেছে নতুন প্রেসিডেন্ট, ছেড়ে দিতে হবে তাঁকে স্থান। এই নীতি মেনে অবসরে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা। অবসরে কী করতে পারেন তিনি? বিনা মূল্যে পরামর্শ দিলেন আদনান মুকিত

.
.

প্রেসিডেন্ট থাকা অবস্থায় দিনরাত খবরের মধ্যেই ছিলেন ওবামা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেই সম্পাদক হয়ে ‘খবর আছে’ টাইপের একটা অনলাইন পত্রিকা খুলে বসতে পারেন।

ভাই, ‘যে ১০টি কাজ বউয়ের অনুমতি ছাড়া করবেন না’ এই নিউজটা আপলোড করব? খুব হিট খাবে।

দাঁড়াও, মিশেলকে জিজ্ঞেস করে নিই।

.
.

বিভিন্ন দেশে যুদ্ধ-সংঘর্ষ বাধানো ছিল তাঁর অন্যতম দায়িত্ব, তাই স্ক্রিপ্ট রাইটার হিসেবে হলিউডে যোগ দিতে পারেন ওবামা।

কাহিনি বুঝলাম না, সবই আগাইতেছে, তবু মনে হয় জমতেছে না।

একটা যুদ্ধ লাগায় দাও। জমে যাবে। পাবলিকও খাবে। আমার আট বছরের অভিজ্ঞতা থেকে বলছি...

.
.

ফেসবুকে অ্যাকটিভ লাইকার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

.
.

বাস্কেটবল খেলতে খুব ভালোবাসেন ওবামা। প্রেসিডেন্ট থাকা অবস্থায়ও প্রায়ই বাস্কেটবল খেলতে দেখা যেত তাঁকে। এখন অখণ্ড অবসর, নিশ্চিন্তে কোনো এক বাস্কেটবল দলে যোগ দিতে পারেন সাবেক প্রেসিডেন্ট।

কী ব্যাপার, ওনাকে খেলায় নিচ্ছ না কেন? আগে তো কোর্টে এলেই তাঁকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেত।

হ্যাঁ, তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন।

.
.

বারাক ওবামা প্রায়ই তাঁর ফার্মহাউস বা খামারবাড়িতে ঘুরতে যেতেন। তাই যুব উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষণ নিয়ে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অধীনে গড়ে তুলতে পারেন একটি আদর্শ খামারবাড়ি।

যুব উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষণ নিয়ে এখন আমি স্বাবলম্বী। আমার খামারে অনেক ফসল। পোকার আক্রমণ থেকেও আমি নিরাপদ।
খামারি আমার সুপারহিট!

আর এসবের কোনোটাই পছন্দ না হলে পত্রিকার ‌‘এখন আমি কী করব?’ টাইপ বিভাগে সমাধান চেয়ে চিঠি লিখতে পারেন।

সমস্যা
আমার নাম বারাক ওবামা। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে মাত্রই পদত্যাগ করেছি। আগে অনেক কাজে ব্যস্ত থাকতাম আমি। কিন্তু এখন আমার কোনো কাজ নেই। সময় যেন

কাটে না। মানসিকভাবেও ভেঙে পড়েছি মনে হচ্ছে। এখন

আমি কী করব?

পরামর্শ

আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনি বেশ গুছিয়ে আপনার সমস্যাগুলো লিখেছেন। তবে আগে কী কী কাজে ব্যস্ত থাকতেন তা লিখলে বুঝতে সুবিধা হতো। যা হোক, অবসরের শুরুতে এমন হতেই পারে। মানসিকভাবে শক্ত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। আর যেসব কাজ করতে আপনার ভালো লাগে তার একটা তালিকা করুন। বিষণ্নতা কেটে যাবে। আর কাজ না হলে মনোচিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

বি.দ্র.: ফেসবুকে সার্চ দিলেই আমাকে পাবেন।