ওবামার বক্তৃতায় টুইটের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনের শেষদিনে প্রেসিডেন্ট বারাক ওবামার দেওয়া ভাষণের পর মাইক্রোব্লগিং সাইট টুইটারে রেকর্ড পরিমাণ টুইট হয়েছে। রাজনৈতিক কোনো ঘটনাকে কেন্দ্র করে টুইটারে এক দিনে ৪০ লাখ টুইট এই প্রথম। খবর বার্তা সংস্থা রয়টার্সের।যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শারলটে এ সম্মেলন শুরু হয় গত মঙ্গলবার । অনুষ্ঠানের শেষ দিনে আনুষ্ঠানিকভাবে নিজ দল ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন গ্রহণ করেন ওবামা। আগামী ৬ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে তিনি রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী মিট রমনির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।এদিকে ওবামার বক্তৃতার পর টুইটারে এ নিয়ে ব্যাপক সাড়া প্রসঙ্গে মিডিয়া বিশেষজ্ঞ রবার্ট থম্পসন জানিয়েছেন, ওবামা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করে নতুন ভোটার ও তরুণদের কাছে পৌঁছানোর সবরকম চেষ্টা চালাচ্ছেন। তারই প্রতিফলন ৭ সেপ্টেম্বরের ঘটনা।একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে ওবামাকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি এখন কেবল একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী নই, আমি একজন প্রেসিডেন্ট।’ অনেক টুইটার ব্যবহারকারীই তাঁর বক্তব্যের বিভিন্ন অংশ টুইটের মধ্যে পোস্ট করেন।টুইটারের তথ্য অনুসারে, বারাক ওবামার ভাষণের পর প্রতি মিনিটে ৫২ হাজার ৭৫৬ টি টুইট করা হয়েছে। টুইটার পলিটিক্যাল ইনডেক্সে ওবামার বর্তমান র্যাংক ৫২। টেলিভিশন দর্শকদের দিক থেকে অবশ্য প্রতিদ্বন্দ্বী মিট রমনির চেয়ে কিছুটা পিছিয়ে আছেন বারাক ওবামা।