ওয়াভি কিনল গুগল
সংবাদের সারসংক্ষেপ দেখানোর বিশেষ সেবা ‘ওয়াভি’ কিনে নিয়েছে অনুসন্ধান সেবাদাতা গুগল। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি। ২০১২ সালে কাস্টমাইজড নিউজ ফিড সুবিধা নিয়ে যাত্রা শুরু হয়েছিল ওয়াভির। ধারণা করা হচ্ছে, সংবাদ সম্প্রচারের এ সার্ভিসটি কিনতে তিন কোটি মার্কিন ডলার দিতে হয়েছে গুগলকে। অবশ্য ওয়াভির সঙ্গে লেনদেনের ক্ষেত্রে তিন কোটি ডলার খরচ করেছে গুগল; প্রযুক্তি বিশ্লেষকেরা এমন ধারণা করলেও গুগল বা ওয়াভির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। এদিকে চলতি বছরের মার্চ মাসে ‘সামলি’ নামে একই ধরনের একটি খবর সারসংক্ষেপ দেখানোর সেবা কিনেছে ইয়াহু।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ওয়াভি কিনতে গুগলের পাশাপাশি অ্যাপলও আগ্রহ দেখিয়েছিল। ওয়াভিকে অ্যাপলের ‘সিরি’ নামে ফাংশনটির সঙ্গে যুক্ত করতেই এ সেবাটির প্রতি অ্যাপলের আগ্রহ ছিল।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, উন্নত সার্চ রেজাল্ট দেখাতে ও গুগল প্লাসের উন্নয়নে ওয়াভিকে ব্যবহার করতে পারে গুগল।ওয়াভির প্রধান নির্বাহী আদ্রিয়ার আউন গুগলের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত। ওয়াভি ওয়েবসাইটে গুগলের সঙ্গে যুক্ত হওয়ার তথ্য প্রদর্শিত হচ্ছে। ওয়াভির লিংক- https://wavii.com/