ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে দুই দিনের কম্পিউটার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্ল্ড ইনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার বিভাগের উদ্যোগে শুরু হচ্ছে দুই দিনের কম্পিউটার উৎসব।
ওয়ার্ল্ড ইনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার বিভাগের উদ্যোগে শুরু হচ্ছে দুই দিনের কম্পিউটার উৎসব।

৩০ ও ৩১ আগস্ট ওয়ার্ল্ড ইনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার বিভাগের উদ্যোগে শুরু হচ্ছে দুই দিনের কম্পিউটার উৎসব। এই উৎসবে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ধানমন্ডির ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠেয় কম্পিউটার উৎসবে থাকবে বিতর্ক, তথ্যপ্রযুক্তি সম্পর্কিত প্রশ্নোত্তর, গেম প্রতিযোগিতার মতো নানা আয়োজন।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান ও বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট মোস্তাফা জব্বার।