ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে প্রযুক্তি উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘৩য় সিএসই উত্সব-২০১৪’ আয়োজন করছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
‘৩য় সিএসই উত্সব-২০১৪’ আয়োজন করছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ১১ ডিসেম্বর থেকে আয়োজন করেছে ‘৩য় সিএসই উত্সব-২০১৪’। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজিত এই প্রযুক্তি উত্সব চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।
তিন দিনের এ উত্সবে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে রয়েছে নানা আয়োজন। উত্সবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন ‘ইনোভেটিভ আইডিয়া কন্টেস্ট’ এবং ‘প্রেজেক্ট শোকেসিং’ বিভাগে। উদ্ভাবনী ধারণা ও প্রকল্প প্রদর্শনের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা বিতর্ক এবং আইটি অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন। বিতর্ক প্রতিযোগিতার আয়োজন ও পরিচালনায় সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। গেমারদের জন্য থাকছে গেমিং প্রতিযোগিতা। এই উত্সবে রয়েছে তথ্যপ্রযুক্তি–বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপ।
তিন দিনের এই মেলায় প্রযুক্তিপণ্য কেনাকাটা করার সুবিধাও থাকছে।
আয়োজকেরা জানিয়েছেন, শিক্ষার্থীদের সর্বাধুনিক প্রযুক্তি ও এই ক্ষেত্রের শিল্পের সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রতিবছর এ উত্সবের আয়োজন করা হয়।