ওয়ার্ল্ড সামিট পুরস্কার পেল জাতীয় তথ্য বাতায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারের ওয়েব পোর্টাল জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd) এবারের ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার ২০১৫’ পেয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ।
মুখ্য সচিব জানান, ‘আজ (গতকাল ২৬ মে) সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সদর দপ্তরে এক অনুষ্ঠানে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এই পুরস্কার গ্রহণ করেন।’ এ সময় তাঁর সঙ্গে ছিলেন এটুআইয়ের নীতিমালা উপদেষ্টা আনীর চৌধুরী এবং পরিচালক (ই-সার্ভিস) মো. আব্দুল মান্নান।
একসেস টু ইনফরমেশন অ্যান্ড নলেজ বিভাগে এই পুরস্কার পেয়েছে জাতীয় তথ্য বাতায়ন। এ ওয়েব পোর্টালে ২৫ হাজার ওয়েবসাইট ও ৪২ হাজার সরকারি দপ্তরকে যুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তি