ওয়ালটনের নতুন দুটি স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে এসেছে ওয়ালটন প্রিমো সিরিজের দুটি নতুন মডেলের মুঠোফোন। প্রিমো সিরিজের নতুন এ সেটগুলো হচ্ছে প্রিমো এক্স-১ ও প্রিমো এইচ-১। প্রিমো সিরিজের এ স্মার্টফোনগুলোতে রয়েছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ ৪.১.২ সংস্করণ, কোয়াডকোর, ১.২ গিগাহার্টজ প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ৪ গিগাবাইট রম ইত্যাদি। প্রিমো এক্স-১ স্মার্টফোনে রয়েছে ৪.৬৫ ইঞ্চি পর্দা, ৮.০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ২.০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ইত্যাদি। এ ছাড়া প্রিমো এইচ-১ সেটটিতে রয়েছে ৪.৭ ইঞ্চি পর্দা, ৮.০ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ২.০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। প্রিমো এক্স-১-এর দাম ১৮ হাজার ৬৯০ টাকা এবং প্রিমো এইচ-১-এর দাম ১৩ হাজার ৯৯০ টাকা। নতুন এ স্মার্টফোনগুলো সারা দেশে ওয়ালটনের শোরুমে পাওয়া যাবে। —বিজ্ঞপ্তি