ওরাকল ই বিজনেস স্যুট ব্যবহার করবে বিএসআরএম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপ ওরাকল ই বিজনেস স্যুট ১২.১ ব্যবহার করবে। ওরাকলের এই সফটওয়্যারটি বিএসআরএমের কর্মকর্তাদের তাৎক্ষণিক তথ্য দেবে। এটি ক্রয়, বিক্রয় ও বিপণন, ব্যবস্থাপনা তথ্য-ব্যবস্থা এবং আর্থিক ও হিসাবসহ সব বিভাগকে স্বয়ংক্রিয় করবে। বিএসআরএম গ্রুপের উপদেষ্টা ময়েজী হোসাইন বলেন, ‘ওরাকল ই বিজনেস স্যুট ১২.১ প্রতিষ্ঠানকে যথাসময়ে যথাযথ তথ্য প্রদানের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।’ ওরাকলের অ্যাপ্লিকেশন বিজনেসের কান্ট্রি ম্যানেজার আক্কাসাহ সুলতান শেখ জানান, ওরাকলের এই সফটওয়্যার দিয়ে আরও ভালো গ্রাহকসেবা দেওয়া যাবে। —বিজ্ঞপ্তি