ওরাকল বিগ ডেটা অ্যাপ্লায়েন্স বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় আকারের তথ্যগুলোকে সাজানো, প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণের জন্য ওরাকলের বিগ ডেটা অ্যাপ্লায়েন্স এখন বাজারে পাওয়া যাচ্ছে। যাদের ওরাকল বিগ ডেটা সংযোগ সফটওয়্যার আছে, তাদের জন্য এই বিগ ডেটা অ্যাপ্লায়েন্স সব ধরনের তথ্যসংক্রান্ত সমাধান দিতে পারবে। কম খরচে পাওয়া এ পণ্য সম্পর্কে ওরাকলের ডেটা ওয়্যারহাউজিং টেকনোলজিসের ভাইস প্রেসিডেন্ট সিটিন ওজবাটান বলেন, ওরাকল এক্সাডাটা, এক্সালিটিকস ও এক্সালজিক ইলাস্টিক ক্লাউডের সমন্বয়ে ওরাকল বিগ ডেটা অ্যাপ্লায়েন্স বিভিন্ন ধরনের তথ্যের সমন্বয় করাসহ তথ্য সমৃদ্ধ করা সম্ভব। —বিজ্ঞপ্তি