ওরাকল ব্যবহার করবে ফ্লেমিঙ্গো ফ্যাশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ব্যবসা প্রক্রিয়ার সমন্বয়, সব বিভাগের তথ্য দ্রুতপ্রাপ্তির নিশ্চয়তা এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে ওরাকলের ই-বিজনেস স্যুট ১২ দশমিক ১ সফটওয়্যার ব্যবহার করবে পোশাকশিল্প প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপের বিজনেস ইউনিট ফ্লেমিঙ্গো ফ্যাশন লিমিটেড। সফটওয়্যারটির মাধ্যমে আর্থিক প্রতিবেদনগুলো সরাসরি দেখা যাবে এবং সম্পদ ব্যবস্থাপনা, ইনভেন্টরি এবং কর্মশক্তি বিষয়ে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। ডিবিএল গ্রুপের পরিচালক আবদুর রহিম বলেন, ‘পোশাক খাতে নিজস্ব অবস্থান ধরে রাখতে হলে প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোটা খুব জরুরি। এই সফটওয়্যার সংযুক্তির ফলে আমাদের ব্যবসা প্রক্রিয়া উন্নত ও ত্বরান্বিত হবে।’ওরাকলের বাংলাদেশি গোল্ড লেভেল সদস্য আইবিসিএক্স প্রাইমেক্স এই সফটওয়্যারটির ইমপ্লিমেন্টেশন পার্টনার। —বিজ্ঞপ্তি