ওরাকল ভিএম ৩.০ বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্ভার ভার্চুয়ালাইজেশন এবং ব্যবস্থাপনার নতুন প্রোগ্রাম ওরাকল ভিএম৩.০ ছাড়া হয়েছে। তথ্য সংরক্ষণ ব্যবস্থাপনা কেন্দ্রীয়ভাবে করার জন্য ওরাকলের এই নতুন প্রোগ্রাম সময় এবং খরচ দুটিই কমাবে। ওরাকল মিডলওয়্যার, অ্যাপ্লিকেশন এবং ডেটাবেজের জন্য ৯০টির বেশি ওরাকল ভিএম টেম্পলেটের মাধ্যমে গ্রাহকদের কাছে এন্টারপ্রাইজ বিজনেস সফটওয়্যার আরও দ্রুত এবং নির্ভুলভাবে উপস্থাপনে সহায়তা করবে ওরাকল ভিএম ৩.০। শর্তসাপেক্ষে ওরাকল ভিএম বিনা মূল্যে নামানো যাবে। লিনাক্স অ্যান্ড ভার্চুয়ালাইজেশন প্রকৌশলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট উইম কোকার্টস বলেন, ‘ওরাকল ভিএম ৩.০-এর মাধ্যমে গ্রাহকেরা এখন আরও সহজে এবং কম খরচে ওরাকল অ্যাপ্লিকেশন স্থাপন করার সুবিধা পাবে।’ —বিজ্ঞপ্তি