ওরাকলের এআইএ ফাউন্ডেশন প্যাক
ওরাকল সম্প্রতি অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন আর্কিটেকচার (এআইএ) ফাউন্ডেশন প্যাক ১১জিআর১ সফটওয়্যার বাজারে ছেড়েছে। এই সফটওয়্যারের সাহায্যে ওরাকলের সহযোগী প্রতিষ্ঠান এবং গ্রাহকেরা তাদের প্রোগ্রামগুলোকে ওরাকল ফিউশন মিডিলওয়ার ১১জি নতুন প্রোগ্রাম ইন্টিগ্রেশন প্রকল্পে পরিবর্তন করতে পারবেন, যা তাদের ব্যবসার উন্নতি এবং গতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে বলে গতকাল বুধবার ঢাকা থেকে পাঠানো ওরাকলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। উইজার্ড ও টেমপ্লেটের সাহায্যে সফটওয়্যার নির্মাতাদের নতুন সেবার উদ্ভাবন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করে দেবে এই সফটওয়্যার। ওরাকলের এআইএ ফাউন্ডেশন প্যাক প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট কাঠামো এবং পদ্ধতিতে উন্নয়ন উৎপাদনশীলতা এবং সেবা পোর্টফোলিও ব্যবস্থাপনায় সক্ষম করবে, যা টেকসই ব্যবসায়িক প্রক্রিয়ার ক্ষেত্রে অল্প খরচে দ্রুত বিতরণের নিশ্চয়তা দেবে। নতুন এই সফটওয়্যার প্রসঙ্গে ওরাকলের এআইএ ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট মাইকেল উইনগার্টনার বলেন, ওরাকল এআইএ ফাউন্ডেশন প্যাক সময় ও কষ্ট দুটোই কমাবে। এই সফটওয়্যার এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা দ্রুত ব্যবহার এবং পুনরায় ব্যবহারের ক্ষেত্রে গতিশীলতা আনবে।