ওরাকলের ক্লাউড কম্পিউটিং সল্যুশন্স সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ক্লাউড কম্পিউটিং সেবার মান বাড়াতে সম্প্রতি চীনের বেইজিংয়ে ক্লাউড কম্পিউটিং সল্যুশন্স সেন্টার চালু হয়েছে। এ সেন্টারে ইনফ্র্যাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস (আইএএএস), প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস (পিএএএস) এবং সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসসহ (এসএএএস) সব ধরনের ক্লাউড কম্পিউটিং প্রযুক্তির জন্য সল্যুশন্স সেবা পাওয়া যাবে। এ সেন্টার থেকে প্রকৃত সৃজনশীল হাবের মতো সেবা পাওয়া যাবে এবং গ্রাহকদের ক্লাউড কম্পিউটিংয়ের প্রযুক্তি এবং বাণিজ্যিক ভ্যালু আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে। বেইজিংয়ের সাংহাইতে অবস্থিত এই সেন্টারটি ওরাকলের এক্সাডাটা ডেটাবেস মেশিন এবং নতুন ওরাকল এক্সালজিক ইলাস্টিক ক্লাউডসহ অত্যাধুনিক হার্ডওয়্যার-সফটওয়্যারসমৃদ্ধ। ওরাকলের এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট স্টিভ ইয়ু ইয়ুং বলেন, ‘এশিয়া প্যাসিফিক অঞ্চলের গ্রাহকদের মধ্যে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যাপক চাহিদা দেখা গেছে। বেইজিংয়ের এই ক্লাউড কম্পিউটিং সেন্টারটি কাস্টমার এবং পার্টনারদের ব্যাপক সুবিধা দেবে।’ —বিজ্ঞপ্তি