ওরাকলের ক্লাউড ডে
ক্লাউডভিত্তিক অ্যাপ্লিকেশন কাজে লাগিয়ে ব্যবসায় গতি আনার বিষয়টি গ্রাহকদের সামনে তুলে ধরতে সম্প্রতি রাজধানী ঢাকায় ‘ক্লাউড ডে’ উদ্যাপন করেছে সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান ওরাকল।
ওরাকলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাউড ডের অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ের ক্লাউড প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল খাতে বিনিয়োগের বিষয়টিও এখানে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে ওরাকল ক্লাউড সম্পর্কে তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে ওরাকল গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ক্রিস চিল্লিয়াহ বলেন, ক্লাউডভিত্তিক অ্যাপ্লিকেশনের বিভিন্ন ক্ষেত্রে সুবিধা দিচ্ছে ওরাকল। বর্তমানে বিশ্বের অন্যতম ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান হয়ে উঠেছে ওরাকল।
ওরাকলের দাবি, বর্তমানে ওরাকল ক্লাউড ২ কোটি ৭০ লাখের বেশি গ্রাহককে সেবা দিচ্ছে। এটি বিশ্বের প্রায় ১৯টি কৌশলগত তথ্য সেবাকেন্দ্র পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।