ওরাকলের নতুন ক্লাউড তথ্য-সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন ক্লাউড সেবা দেবে ওরাকল
নতুন ক্লাউড সেবা দেবে ওরাকল

সম্প্রতি প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ওরাকল তাদের ব্লু কাই অডিয়েন্স ডাটা মার্কেটপ্লেস এবং ওরাকল ডাটা সেবার সমন্বয় করছে। ব্যবসায় ব্যবহূত ড্রাইভগুলোকে আরো কার্যকারী করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ওরাকল কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে ওরাকল জানিয়েছে, ব্যবসায়ীদের প্রয়োজনের কথা মাথায় রেখে ডিএএএস ফর মার্কেটিং এবং ডিএএএস ফর সোশ্যাল নামে দুই ধরনের ডাটা-অ্যাজ-আ-সার্ভিস বা ডিএএএস সেবা চালু করেছে। এ সার্ভিস দুটি ক্লাউডে তথ্য রাখার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে সক্ষম হবে।

নতুন সেবা প্রসঙ্গে ওরাকল ডাটা ক্লাউডের জেনারেল ম্যানেজার অ্যান্ড গ্রুপ ভাইস প্রেসিডেন্ট ওমর তাওকল জানিয়েছেন, ‘বিশ্বের বৃহত্তম ও উন্নত ডাটা মার্কেটপ্লেস এনেছে ওরাকল। ক্লাউডের এই তথ্য সেবা সমন্বয়ের ফলে মার্কেটিং এবং সোশ্যাল মার্কেটপ্লেসে সিদ্ধান্তগুলো আরো দ্রুত নেওয়া যাবে।’